মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক সাপের কারণে অন্ধকারে ১১ হাজার মানুষ

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   188 বার পঠিত

এক সাপের কারণে অন্ধকারে ১১ হাজার মানুষ

উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তার যেখান দিয়ে গেছে, সেখানে ঢুকে পড়েছিল একটি সাপ। হেলেদুলে এগিয়ে যাওয়ার সময় সেটির শরীর ট্রান্সফরমারে লাগতেই বিকট শব্দ। সাথে সাথে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ১১ হাজার ৭০০ গ্রাহক। গত শনিবার রাতে বৈদ্যুতিক গোলযোগের ওই ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অন্ধকারে ডুবে ছিল ভার্জিনিয়া নগরের নিউপোর্ট নিউজের মধ্যাঞ্চল, কিলন ক্রিকের একাংশ, ক্রিস্টোফার নিউপোর্ট ইউনিভার্সিটিসহ আরও কিছু এলাকা।

ডমিনিয়ন এনার্জির কর্মকর্তারা জানান, একটি সাপের কারণে ওই গোলযোগ হয়েছে। উচ্চ ভোল্টেজযুক্ত তার যে পথে গেছে, সাপটি সেখানে ঢুকে যায় এবং একটি ট্রান্সফরমারের সংস্পর্শে চলে আসে। কর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় সাড়ে ১০টার দিকে সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ফিরে আসে।

এমন কাণ্ডের জন্য দায়ী সাপটি কোন জাতের ছিল, তা অবশ্য জানা যায়নি।

পিপল ম্যাগাজিন জানায়, এ বছরের মে মাসে নাশভিলেও একই কারণে অনেক গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেবার গোলযোগের জন্য দায়ী ছিল চারটি সাপ। মাসজুড়ে কয়েকটি সাপ ফ্রাঙ্কলিনের হেনপেক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি ও উচ্চ ভোল্টেজযুক্ত তার যে পথে গেছে, সেগুলোয় ঢুকে পড়েছিল। সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

Posted ৪:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া