রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিলেন ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   91 বার পঠিত

এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিলেন ট্রাম্প

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে। সব কিছু ঠিক থাকলে ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ওই পদে তিনি যোগ দেবেন। সূত্র : বিবিসি

কাশ প্যাটেল এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালে ‘গভর্ণমেন্ট গ্যাংস্টারস’ নামে একটি অনুসন্ধানী বই প্রকাশ করেছিলেন তিনি, যার উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প।

৩০ নভেম্বর শনিবার ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ্যপ প্রমোদ ‘কাশ’ প্যাটেলকে (৪৪) এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দিতে চান। এই ঘোষণার মাধ্যমে মাধ্যমে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে বিদায় করার ইঙ্গিত দেন ট্রাম্প।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছর ২০২৫ সালের ২০ জানুয়ারি। তবে এর আগেই তিনি নিজের প্রশাসন সাজাবেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া