বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় রাস্তার নামকরণ

হাকিকুল ইসলাম খোকন   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   174 বার পঠিত

এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় রাস্তার নামকরণ

সাবেক সিটি কাউন্সিল সদস্য জিমি ভ্যান ব্রামার গত ১১ মে রবিবার দুপুর ১:৩০ মিনিটে, নিউইয়র্ক এর অ্যাস্টোরিয়ার ৪৪তম স্ট্রিট এবং ২৮তম অ্যাভিনিউয়ের উত্তর-পশ্চিম কোণে তার প্রয়াত মাতা এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে একটি রাস্তার নামকরণ করেন। মিসেস মার্কাম ৫০ বছরেরও বেশি সময় ধরে অ্যাস্টোরিয়ার বাসিন্দা ছিলেন। “তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং কয়েক দশক ধরে আশেপাশের এলাকায় নেতৃত্বের পদে ছিলেন। তিনি LGBTQ সম্প্রদায় সহ সকলের নাগরিক অধিকারের জন্য লড়াই করেছেন।

এলিজাবেথ হোয়াইট মার্কাম ওয়ে’-এর নামে আনুষ্ঠানিক নামকরণ এবং উন্মোচন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট ২২ এষ্টোরিয়ার সিটি কাউন্সিল ওম্যান ষ্টেফানি কাবান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট কন্ট্রোলার লাটিশা জেমস, নিউইর্য়ক সিটি কন্ট্রোলার ব্যাড ল‍্যানডার, নিউইয়র্ক সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলরম‍্যান জিমি বার্নার।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি থেকে আমন্ত্রিত অতিথি ছিলেন আইবিএন নিউজের প্রধান সম্পাদক, বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক এবং brahmanbaria2usa.com এর প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন।

এছাড়া উপস্থিত ছিলেন উক্ত কমিউনিটির সদস্যসহ এলিজাবেথ হোয়াইট মার্কাম এর শুভাকাঙ্খীগণ।

এ সময় জিমি ভ্যান ব্রামার রাস্তার সহ-নামকরণের পৃষ্ঠপোষকতা করার জন্য সিটি কাউন্সিল সদস্য ষ্টেফানি ক্যাবানকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Posted ৫:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(694 বার পঠিত)
পাত্র চাই
(510 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া