বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে জনসভায় ব্যারিস্টার রুমিন ফারহানা

ঐক্যবদ্ধ থাকলে আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

ঐক্যবদ্ধ থাকলে আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি বলেছিলাম ২০২৪-এ নির্বাচন হাসিনা করতে পারেন, কিন্তু এক বছরের বেশি মসনদে টিকতে পারবেন না। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, ৭ মাসও টিকতে পারেনি। গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিয়েছে, আর আসতে পারেনি।

আজ ৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অরুয়াইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যদি সঠিক মানুষদের রাজনীতিতে নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা তৈরি হতে দেব না। তিনি আরো বলেন, অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার ভালো জিনিস। সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। বিএনপির নেতাকর্মীরা সংস্কারের বিরুদ্ধে না। সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটি মানুষের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা।

জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক এবং সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া