বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কমিশনের লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা : আলী রীয়াজ

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

কমিশনের লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা : আলী রীয়াজ

ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য একটাই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আজ ২৮ এপ্রিল সোমবার সংস্কার প্রস্তাব নিয়ে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গণ অধিকার পরিষদের বৈঠকে এ কথা বলেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য একটাই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এ কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, মানুষের ঐক্যের মধ্যদিয়েই বাংলাদেশকে নতুন বাংলাদেশে নিয়ে যেতে হবে। প্রচেষ্টা রাখতে হবে রাজপথে ও চর্চায়। ক্ষমতার বিন্যাসের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা ও বাংলাদেশ জাগ্রত হতে পারে সেভাবে জাতীয় সনদ তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, সকলেই মিলে সে সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে। সেই পথ ও প্রচেষ্টায় সকলেই একত্রিত আছি, থাকব। একত্রিত থাকার তাগিদ জারি রাখব।

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে চর্চা ও ঐক্যে এবং সকলেই সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরি করতে।

Facebook Comments Box

Posted ৬:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া