শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা-মুম্বাইগামী ট্রেন দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   211 বার পঠিত

কলকাতা-মুম্বাইগামী ট্রেন দুর্ঘটনায় নিহত ২

ভারতের ঝাড়খণ্ডের চক্রধরপুরে দুর্ঘটনার মুখে পড়েছে হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। এতে ট্রেনটির দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। মৃতের সংখ্যা বাড়তে পরে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যার মধ্যে ১৬টিতে যাত্রী রয়েছে। আজ ৩০ জুলাই মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। ট্রেনটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাওড়া থেকে মহারাষ্ট্রের মুম্বাইতে যাচ্ছিল। খবর- এনডিটিভি।

উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। জোরেশোরে চলছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চক্রধরপুরে পাঠানো হয়েছে।

রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের কাছেই একটি মালবাহী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। এই দুটি দুর্ঘটনার সাথে কোনও সংশ্লিষ্টতা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিলের খবর পাওয়া গেছে। সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। দু’টো ট্রেনই বাতিল করা হয়েছে। এ ছাড়া, বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে। পাশাপাশি ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস, আমদাবাদ এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেনগুলি হাওড়া স্টেশনে আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের থেকে কমপক্ষে ছ’-সাত ঘণ্টা দেরিতে ঢুকবে হাওড়ায়।

Facebook Comments Box

Posted ৫:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া