আরিফুর রহমান আরিফ : | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 95 বার পঠিত
বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ২৮ মার্চ ২০২৬, শনিবার সন্ধ্যা ৬টায় ইস্ট হার্টফোর্ড সিটির ১১৮৪ বেন্সাইড এভিনিউস্থ ভেন্যুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তারেক আম্বিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক একেএম মেজবাহ উদ্দিন এবং কালচারাল সেক্রেটারি মোহাম্মাদ আহামেদ রনী।
এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, সাবেক উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কানেকটিকাটে বসবাসরত বাকের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
![]()
![]()
Posted ৬:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah