বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে স্বাস্থ্য সহকারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   124 বার পঠিত

কালীগঞ্জে স্বাস্থ্য সহকারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের পেশাগত মর্যাদা, নিয়োগবিধি সংস্কার এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে স্বাস্থ্য সহকারীরা আজ ২৪ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

স্বাস্থ্য সহকারীদের মূল দাবি হলো নিয়োগবিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান) ডিগ্রিধারীদের উপযুক্ত মর্যাদা দিয়ে ১৪তম গ্রেড নির্ধারণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পাশাপাশি, পদোন্নতিতে ধারাবাহিক গ্রেড উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের আন্তর্জাতিক সাফল্যে ভূমিকা রাখা সত্ত্বেও দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্য দূর করার আহ্বান।

সংগঠনের কালীগঞ্জ শাখার সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল পাঠানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক সোহাগ চন্দ্র রনি, উপদেষ্টা বাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক ও সহ-সাধারণ সম্পাদক সুমন চন্দ্র বিশ্বাস।

বক্তারা জানান, মানবজন্মের পর থেকে প্রতিষেধক টিকা কার্যক্রম স্বাস্থ্য সহকারীরাই পরিচালনা করে থাকেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথার্থভাবে পালনের পরও আমরা এখনও টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এটি শুধু অবমাননাকর নয়, এটি আমাদের পেশাগত ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে বারবার আবেদন ও স্মারকলিপি প্রদান সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। এবার যদি দাবিসমূহ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হয় তবে তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের আলটিমেটাম দেন।

বক্তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত করবে। দেশের স্বাস্থ্যখাতে টিকাদান কার্যক্রমের নিরবচ্ছিন্ন অগ্রগতির জন্য তারা সময়োপযোগী পদক্ষেপ চান।

কর্মসূচিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া