মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে কুড়িয়ে পাওয়া ইঁদুরের ওষুধ খেয়ে প্রাণ গেল ভাই-বোনের

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

ঝালকাঠিতে কুড়িয়ে পাওয়া ইঁদুরের ওষুধ খেয়ে প্রাণ গেল ভাই-বোনের

ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৩ নভেম্বর বুধবার রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃত লামিয়া ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে এবং কামালের ভাই রানা হাওলাদারের ছেলে রমজান। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, ‘বুধবার দুপুরে দুজন বাইরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ পায় তারা। এক পর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান থেকে গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুই জনের মৃত্যু হয়।’

নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

Facebook Comments Box

Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া