মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্যে ভেজাল-দূষণ সনাক্তকরণে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   118 বার পঠিত

খাদ্যে ভেজাল-দূষণ সনাক্তকরণে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি

খাদ্যে ভেজাল ও বহুমুখী দূষণ সনাক্তকরণে বগুড়ায় দিনব্যাপী ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে বিভিন্ন প্রকার খাদ্য দ্রব্য।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে আজ ২১ অক্টোবর সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বগুড়া শহরের সাতমাথায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে খাদ্যের নিরাপত্তার জন্য এই পরীক্ষার ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, আটটি ল্যাবরেটরি দেশের আট বিভাগে নিয়মিত কাজ করছে। তারই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার বগুড়ায় কাজ করেছে। বগুড়ায় খাদ্যের মান, নিরাপত্তা ও দূষণ রোধে কাজ করছে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি। উচ্চ সক্ষমতার এই ল্যাবে ভেজাল খাদ্য তাৎক্ষণিক পরীক্ষায় সনাক্ত করা সম্ভব। এই ল্যাবরেটরিতে ঘি, হলুদগুঁড়া, মধু, শুকনা মরিচগুঁড়া, মিষ্টান্ন জাতীয় খাবারসহ বগুড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের খাদ্য পরীক্ষা করা হয়। খাদ্যের মান নিয়ন্ত্রণ ও দূষণ সনাক্তকরণে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল জানান, খাদ্যে ভেজাল ও বহুমুখী দূষণ সনাক্তকরণে বগুড়ায় দিনব্যাপী ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগে জমা প্রদান করা হবে এবং সে অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানের জরিমানা বা আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি আবারো দূষণ সনাক্তের জন্য কাজ করে যাবে।

Facebook Comments Box

Posted ৩:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া