বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাপাসিয়ায় সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা

গাজীপুরের কাপাসিয়ায় “উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপর সম্যক ধারণা প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান।

উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ রেহান উদ্দিনের পরিচালনায় কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের গঠিত দলনেতা, জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, ফিল্ড সুপারভাইজার সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

এসময় কর্মশালায় বক্তব্য রাখেন কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, ফিল্ড সুপারভাইজার আবুল হোসেন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:৩৬ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া