বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রাকসহ প্রতারকচক্রের সদস্য গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শুক্রবার, ১৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   156 বার পঠিত

গাজীপুরে ট্রাকসহ প্রতারকচক্রের সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ওয়াল্টন কারখানার থেকে ২ জুন প্রতারণার মাধ্যমে একটি প্রতারক চক্র ২৪টি ফ্রীজ ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ট্রান্সপোর্ট ম্যানেজার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি জিডি করেন। জিডির প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে ২৪টি ফ্রিজ উদ্ধারসহ প্রতারণার কাজে ব্যবহৃত ট্রাক ঢাকা মেট্রো- ট-১৩৫৮৭০ উদ্ধার করেন কালিয়াকৈর থানা পুলিশ। এসময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেন।

আটককৃতরা হলেন- গোপলগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের দুরাত খানের ছেলে তরিকুল ইসলাম ওরফে চান মিয়া (৩৭) ও ট্রাক ড্রাইভার যশোহর জেলার কেশবপুর থানার বেলকাঠি পূর্বপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে বিল্লাল হোসেন (৪০)।

কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে জানা গেছে গত ২ জুন একটি প্রতারক চক্র চন্দ্রা এলাকার ট্রান্সপোর্ট কোম্পানীর ম্যানেজার বদিউল আলমকে জানান তাদের (প্রতারক চক্রের) একটি ট্রাক ঢাকা মেট্রো- ট -১৩৫৮৭০ ট্রান্সপোটের মাধ্যমে ভাড়া দিবে। বদিউল আলম তাদের কথা বিশ্বাস করে চন্দ্রা ওয়াল্টন কারখানা থেকে ছোট বড় ২৪টি ফ্রিজ প্রতারক চক্রের ট্রাকে উঠিয়ে খুলনার উদ্দেশ্যে পাঠান। কিন্তু ফ্রী্রজ ভর্তি ট্রাক নির্ধারিত সময়ে খুলনায় না পৌঁছালে ফ্রীজের মালিক বিষয়টি ট্রান্সপোর্ট ম্যানেজার বদিউল আলমকে জানান।

এমন সংবাদ পেয়ে ম্যানেজার বদিউল ট্রাক ড্রাইভার বিল্লালের ও ট্রাকে থাকা তরিকুলের মোবাইলে বারবার ফোন দিয়েও না পাওয়ায় তিনি বাদী হয়ে ৪ জুন কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরি করেন । পরে কালিয়াকৈর থানা পুলিশ এনিয়ে কাজ শুরু করেন এবং খুলনা থানা পুলিশের সহযোগীতায় বৃহস্পতিবার রাতে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে ২৪টি ফ্রীজ , প্রতারকচক্রসহ প্রতারনার কাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি তদন্ত জাফর আলী খান জানান, ঈদের প্রতারনার মাধ্যমে ২৪টি ফ্রীজ নিয়ে উধাওয়ের ঘটনায় ট্রান্সপোর্ট কোম্পানীর ম্যানেজার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি জিডি করেন। জিডির ভিত্তিতে আমাদের কালিয়াকৈর থানার পুলিশের একটি চৌকস টিম খুলনার ডুমুরিয়া এলাকা থেকে ২৪টি ফ্রীজ, প্রতারক চক্রসহ প্রতারনার কাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করেন। আসামীদের নামে প্রতারনার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া