বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫জন আহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   168 বার পঠিত

গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫জন আহত

গাজীপুরের টঙ্গীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ ৫ জুন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঈদের ছুটিতে যাত্রীরা গ্রামের বাড়িতে যাচ্ছিল সোনিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি ব্রিজের উপরে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নবাব সরকার পরিবহনের অপর আরেকটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই বাসের চালক, শিশু ও নারীসহ অন্তত ২৫ জন আহত হন। পরে দুই বাস চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী জোনের ট্রাফিকের টিআই মো. সফিকুল ইসলাম বলেন, দুইটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের ড্রাইভারই গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, ফ্লাইওভারের একটি লেনে ঢাকা মুখী এবং অপর লেনে ময়মনসিংহমুখী গাড়ি চলাচল করে। মাঝে কোন সড়ক বিভাজক নেই।

ঈদে খালি রাস্তা পেয়ে একটি বাস লেন ছেড়ে অপর লেনে ঢুকে যায়। এসময় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাসের চালকই আসনে আটকে যায়, পরে ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টার চেষ্টায় তাদের এসে উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব ঈদ যাত্রায় পড়বে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া