বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ফল মেলার উদ্বোধন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

গাজীপুরে ফল মেলার উদ্বোধন

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে ফল মেলা এবং নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফল মেলার উদ্বোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রমিতকরণ ও প্রত্যয়ন সমন্বয় বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ড. লায়লা আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম।

ফল মেলা উদ্বোধন শেষে সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ড. লায়লা আখতার।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৮:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া