অনলাইন ডেস্ক | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
গাজীপুরের কোনাবাড়ীতে বাস ও অটোরিক্সার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
আজ ৩০ মার্চ রোববার সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকায় এই সংঘর্ষে গুরুতর আহত হন অটোরিক্সার পাঁচ যাত্রী। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ তিনজন নিহত হন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, কোনাবাড়িতে বাস ও অটোরিক্সার সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
তিনি আরো বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ৬:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah