বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ‘বৈদ্যুতিক চুলা’ বিষয়ে লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   127 বার পঠিত

গাজীপুরে ‘বৈদ্যুতিক চুলা’ বিষয়ে লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে “বৈদ্যুতিক চুলা কমায় খরচ, পরিবার হয় স্বচ্ছল, পরিবেশ রাখে দূষণমুক্ত – সুনির্মল” এই প্রতিপাদ্যে এক লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার সকাল থেকে কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করে এসএনবি’র বাংলাদেশ এনার্জি এক্সেস টু মডার্নাইজেশন (বিম+) প্রকল্পের রেফারেল রিওয়ার্ডস উইন্ডো।

কর্মশালার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা সরকারি কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি। এ সময় তিনি বলেন, “পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে এমন কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক চুলা ব্যবহার যেমন খরচ সাশ্রয় করে, তেমনি পরিবারের স্বাস্থ্য ও পরিবেশের জন্যও এটি উপকারী।”

কর্মশালায় এসএনভি’র ফান্ড ম্যানেজমেন্ট অ্যাডভাইজার সৈয়দ মুর্তজা জাহাঙ্গীর, পিএমই শামীম জাহান, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট খালিদ প্রিন্স সিদ্দীক, আইপিএসভি, নারী উদ্যোক্তা, গৃহিণী ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারকারীরা অংশ নেন। তারা তাদের অভিজ্ঞতা, সুবিধা ও চ্যালেঞ্জ শেয়ার করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এমন কর্মশালার আয়োজন করা হবে, যাতে পরিবেশবান্ধব প্রযুক্তি বিষয়ে সচেতনতা ও ব্যবহার বাড়ে।

Facebook Comments Box

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া