বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতা বেলাল গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   124 বার পঠিত

গাজীপুরে শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতা বেলাল গ্রেফতার

গাজীপুরের কোনাবাড়ীতে চোর সন্দেহে গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক হৃদয়কে (১৯) পিটিয়ে হত্যার মূলহোতা বেল্লাল হোসেন বেলালকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। আজ ১ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার (এসপি) কে এম এ মামুন খান চিশতী সন্ধ্যায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত বেল্লাল হোসেন বেলাল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পাটাগ্রাম (পূর্ব বেদগাড়ী) গ্রামের লোকমান হোসেনের ছেলে। সে গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিল। এ নিয়ে মেকানিক্যাল মিস্ত্রী হৃদয় হত্যার ঘটনায় মোট তিনজন আসামী গ্রেফতার করা হয়েছে।

ভিকটিম নিহত হৃদয় (১৯) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শুকতারবাইদ গ্রামের মৃত কাজীমদ্দীনের ছেলে। সে গ্রীণল্যান্ড কারখানায় ডাইং সেকশনের মেকানিক্যাল মিস্ত্রী হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হারিনাবাড়ী (এসরারনগর হাউজিং) এলাকায় মিরাজের বাড়ীতে ভাড়ায় থেকে মা ও বোনসহ বসবাস করতেন।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার কে এম এ মামুন খান চিশতী জানান, ২৭ জুন শুক্রবার রাত ৮টা থেকে ২৮ জুন শনিবার বিকাল সাড়ে ৪টার মধ্যবর্তী যে কোন সময় গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার ভিতরে আসামী বেল্লাল হোসেন বেলাল অজ্ঞাতনামা আসামীদেরকে নিয়ে একই কারখানার মেকানিক্যাল মিস্ত্রী হৃদয়কে চোর সন্দেহে হাত-পা রশি দিয়ে বেঁধে সারারাত মারপিট করে হত্যা করে।

মৃত্যুর রহস্য গোপন রাখার উদ্দেশ্যে ভিকটিমের পরিবারকে না জানিয়ে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Facebook Comments Box

Posted ১:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া