বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতারের আশঙ্কায় ইউরোপ সফর বাতিল ইসরায়েলি মন্ত্রীর

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

গ্রেফতারের আশঙ্কায় ইউরোপ সফর বাতিল ইসরায়েলি মন্ত্রীর

অনলাইন ডেস্ক :
গাজায় যুদ্ধাপরাধের অপরাধে গ্রেফতারের আশঙ্কায় ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের একটি পরিকল্পিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি। আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

কান নিউজ এজেন্সির বরাত দিয়ে এতে উল্লেখ করা হয়, প্যালেস্টাইনপন্থী ও ইসরায়েল-বিরোধী দলগুলি তার গ্রেফতারের জন্য পরোয়ানা চাইবে এমন আশঙ্কায় ইউরোপীয় পার্লামেন্টে সফর বাতিল করেছেন অ্যামিচাই চিকলি।

প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলেছে, পূর্ণ সতর্কতার আলোকে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে আমিচাই চিকলির সফর বাতিল করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের কর্মকর্তারা ইসরায়েলকে জানিয়েছেন চিকলি দেশটিতে থাকাকালীন কূটনৈতিক নিরাপত্তা পাবেন না। কারণ তার এই সফর সরকারি সফর না। এরপরই চিকলির সফর বাতিল করা হয়।

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি সেনা ও সরকারি কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে গ্রেফতারের আতঙ্কে রয়েছেন। যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় গাজা উপত্যকায় অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রায় ৩০ জন সেনা ও কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেশটি। শুধু তাই নয়, ব্রাজিল ও শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে দুই ইসরায়েলি সেনাকে পালিয়ে দেশে ফিরে আসতে হয়েছিল। সাইপ্রাস, স্লোভেনিয়া, নেদারল্যান্ডস ভ্রমণকালে দেশে ফিরতে আরো কিছু সেনাকে বলা হয়।

Facebook Comments Box

Posted ৫:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া