শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে নারীর মৃত্যু

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে নারীর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে তাহেরা বেগম (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। আজ ১৯ জুলাই শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহেরা একই এলাকার নবাব শাহের মেয়ে।

জানা যায়, বিকেলে বাড়ির পাশে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত ১৫ ফুট গভীর একটি পুকুরে পড়ে ডুবে যান তাহেরা।
ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীর লাশ উদ্ধার করি। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানতে পেরেছি। স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ২:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া