বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চলা চলের রাস্তায় বেড়া নির্মাণ, একসপ্তাহ ধরে অবরুদ্ধ বৃদ্ধ কাজল মিয়ার পরিবার

সঞ্জিব ভট্টাচার্য :   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

চলা চলের রাস্তায় বেড়া নির্মাণ, একসপ্তাহ ধরে অবরুদ্ধ বৃদ্ধ কাজল মিয়ার পরিবার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামের এক পরিবার একসপ্তাহ ধরে অবরুদ্ধ হয়ে আছেন। তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটির ওপর বাঁশের বেড়া দিয়ে রেখেছে প্রভাবশালী প্রতিবেশী। ফলে নিজ বাড়ি থেকে বের হতে পারছেন না রাজঘর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে কাজল মিয়া ও তার পরিবার।

সরজমিনে প্রত্যক্ষ করে দেখা গেছে, কাজল মিয়ার বাড়ির সামনে পুকুর ও পুকুরের প্রশস্ততা হলো ২০ ফুট বর্তমানে পুকুরে দাঁড়ায় ভাঙতে ভাঙতে বর্তমানে পারাপারের রাস্তাটি চার ফুট বিদ্যমান আছে এবং মূল সড়কের সাথে গিয়ে মিশেছে। এই সড়কে যাওয়ার আগে অভিযুক্ত প্রতিবেশী বাঁশের বেড়া দিয়ে রেখেছেন একসপ্তাহ যাবত। ফলে নিজের চিকিৎসাসহ পরিবারের অন্যান্য প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারছেন না তারা মানবতারে কাটাচ্ছেন প্রতিদিন।

কাজল মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়- প্রায় বছরখানেক যাবত প্রতিবেশী মৃত নাজির হোসেনের ছেলে মাহবুব শরীফ, লিটন কাউসার মিয়া ও তার ছেলে ফাহিম প্রতিদিনের চলাচলের রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে। শুধু বন্ধ করে শেষ হয়নি দেয় মানসিক নির্যাতন ও সবসময় হুমকি। চাঁদা দাবি করে ৫ লক্ষ টাকা দিতে হবে এইদিকে একাধিক মামলার আসামি প্রভাবশালী মাহবুব শরীফ কাজল মিয়া কে, টাকা আদায়ের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। বিভিন্ন সময় কাজল মিয়া রাস্তাটি নিজ উদ্যোগে বাঁধার জন্য চেষ্টা করে, কিন্তু শরীফের নেতৃত্বে তাকে এই কাজে বাধা প্রদান করে।

কাজল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বেশ কিছুদিন আগে একটি অভিযোগ দায়ের করায় অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন উক্ত ঘটনাস্থলে উক্ত বিটের বিট অফিসার আব্দুর রহিম কে পাঠান তখন বসে জায়গাটি পুনরায় মেপে দেখা যায় যে কাজল মিয়া তার নিজ জায়গায় ছেড়ে তার সীমানা প্রাচীর করে, তখন শরীফ গংরা কিছু বলেনি, নতুনভাবে শুরু করে আবার মানসিক নির্যাতন বিভিন্ন সময় লোকজন জড়ো করে সীমানা প্রাচীর ভাঙতে চেষ্টা করে, তারপর গত এক সপ্তাহ আগে যাতায়াতের রাস্তায় টি বাঁশ দিয়ে অবরুদ্ধ করে দেয়।

উল্লেখ্য যে, মাহবুব শরীফের নেতৃত্বে এই অসহায় ফ্যামিলিটির উপর বারবার চলছে নির্যাতন গতকাল ১৩ জানুয়ারি ট্রিপল নাইনে ফোন করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে পুলিশ এসে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে, কিন্তু পুলিশ চলে গেলে তারা আবার বেড়া দেয়।

এই নির্মম অবস্থার মধ্যেই দিনাতিপাত করছেন বৃদ্ধ কাজল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box

Posted ১২:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া