হাকিকুল ইসলাম খোকন | শনিবার, ০৩ মে ২০২৫ | প্রিন্ট | 142 বার পঠিত
চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ এর সাধারণ সভা গত ২৯ মঙ্গলবার এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে হেলাল উদ্দিনের সভাপত্বিতে ও শরিফ হোসেন নিরব এবং কবির হোসেন এর যৌগ সঞ্চালনায় অনুস্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএর উপদেস্টাগন ও আহবায়ক কমিটির সদস্যদের সম্মতিতে বার্ষীক বনভোজন/পিকনিক ও তহবিল গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
পিকনিকের স্হান ও তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । যুক্তরাস্ট্রে বসবাসরত সকল চাটখিল উপজেলাবাসীকে সদস্য করার জোর দাবি করা হয়। সভা শেষে সকলকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
Posted ৫:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah