বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চোর সন্দেহে পিটুনির অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   117 বার পঠিত

চোর সন্দেহে পিটুনির অভিযোগে গ্রেফতার ১

সরাইলে চোর সন্দেহে এক কিশোরকে দড়ি দিয়ে বেধে পেটানোর ঘটনায় আব্দুল লতিফ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৮ এপ্রিল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাদে অরুয়াইল গ্রামের এক কিশোরকে চোর সন্দেহে দড়ি দিয়ে বেঁধে ৮-১০ জন মিলে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, চোর সন্দেহে এক কিশোরকে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ অভিযোগে পুলিশ আব্দুল লতিফকে গ্রেফতার করে। এ ঘটনায় মারধরের শিকার কিশোরের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া