বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জগত বাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

জগত বাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বেশি দামে তেল বিক্রির অভিযোগে তেল বিক্রয়ের তিনটি পাইকারি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ৮ মার্চ শনিবার দুপুরে শহরের জগত বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুপুরে শহরের জগত বাজারে অভিযানকালে দেখা যায়, তেল বিক্রয়ের পাইকারি প্রতিষ্ঠানসমূহ মূল্য তালিকা প্রদর্শন করছে না, ক্রয়-বিক্রয়ের তথ্য সংরক্ষণ করছে না, কিছু ক্ষেত্রে প্রদর্শিত মূল্যের অধিক মূল্য তেল বিক্রি করছেন। এজন্য জগত বাজারের আয়াত ওয়েল মিলকে ৩ হাজার টাকা, একই বাজারের মের্সাস কাউসার ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও সুরজিত স্টোরকে ১ হাজার টাকা জরিমান করা হয়।

এসময় প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ, ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণ না করার বিষয়ে নির্দেশনা প্রদানসহ সতর্ক করা হয়। অভিযানের সময় কনজ্যুমার এসোসসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম শাহীন ও পাঁচ সদস্যের আনসার ব্যাটলিয়নের একটি দল উপস্থিত ছিল।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম বলেন, অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী সাত হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া