শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক ভাঙ্গার চম্পা আক্তার

ফরিদপুর প্রতিনিধি :   |   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   36 বার পঠিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক ভাঙ্গার চম্পা আক্তার

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ১ নম্বর ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা আক্তার।

ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি এ গৌরব অর্জন করেন। গত বুধবার ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি রাষ্ট্রীয় এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় চম্পা আক্তার বলেন, “জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গৌরবের। এ অর্জন আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের। ভবিষ্যতেও শিশুদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং কাব কার্যক্রমের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

চম্পা আক্তারের এ অর্জনে ভাঙ্গার শিক্ষা অঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষা সংশ্লিষ্টরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া