শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   162 বার পঠিত

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা ৩১ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বোর্ড অনুমোদিত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করতে হবে। এজন্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ ও ‘ই-ফরম পূরণ’ অংশে নির্ধারিত পরিচিতি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এরপর সম্ভাব্য তালিকা থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।

প্রথমে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করে হার্ডকপিতে লাল কালি দিয়ে যোগ্য শিক্ষার্থীদের নামের পাশে টিক চিহ্ন দিতে হবে। অন্য প্রতিষ্ঠান বা বোর্ড থেকে আসা শিক্ষার্থীদের তথ্য যুক্ত করার ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্য প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণির ২০২৪ শিক্ষাবর্ষের বোর্ড, রোল ও নিবন্ধন নম্বর দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর তথ্য নিজ প্রতিষ্ঠানের তালিকায় প্রদর্শিত হবে।

Facebook Comments Box

Posted ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া