বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

-প্রেস বিজ্ঞপ্তি   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   92 বার পঠিত

জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ২৪ ডিসেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিবাগে উঠান বৈঠকের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিআরডিবি উপপরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর ইউসিসিএলি এর ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রায়হান উদ্দিন, সাবেক চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, সমাজসেবক বজলুর রহমান, সমাজসেবক নাসির উদ্দিন খন্দকার। বিআরডিবি উপপরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠন করার জন্য সবার আগে একটি নৈতিকতা সম্পূর্ণ শিক্ষিত সমাজ ব্যবস্থার প্রচলন করতে হবে। একমাত্র শিক্ষাই পারে সমাজের সকল অসংগতি দূর করতে।

তিনি আরো বলেন, অশিক্ষাই সবচেয় বড় পাপ। আমরা বর্তমান সমাজে যে সামাজিক সমস্যা দেখতে পায় যেমন বাল্য বিবাহ, মাদক আসক্ত, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি। তার মুলে আছে প্রকৃত নৈতিকতা সম্পূর্ণ শিক্ষার অভাব। যদি এ সকল সামাজিক সমস্যা নির্মুল করতে চায়, একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই তাহলে নৈতিকতা সম্পূর্ণ শিক্ষার কোন বিকল্প নাই।

মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমাদের দেশে, শিক্ষায় নারীরা যদিও এগিয়ে যাচ্ছে তথাপি বাল্য বিবাহের পরিমান কমানো যাচ্ছে না, যা আমাদের সমাজের জন্য একটি অশনি সংকেত। তাই বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

নারী সমাবেশে বাল্য বিবাহ ও মাদক আসক্তকে একটি সামাজিক সমস্যা হিসাবে আখ্যা দিয়ে অন্যান্য বক্তারা বলেন, বাল্য বিবাহ ও মাদক আসক্ত আমাদের জন্য একটি ভয়াভহ সমস্যা। এ সমস্যা দূর করার জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটি বাল্য বিবাহ যেমন শুধু একটি মেয়ের জীবন ধ্বংস করে তা নয় বরং দুটি পরিবারই শেষ হয়ে যায়, ঠিক তেমনি মাদক আসক্ত ব্যক্তি পুরো সমাজের জন্য হুমকি স্বরুপ।

Facebook Comments Box

Posted ৫:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া