-প্রেস বিজ্ঞপ্তি | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 114 বার পঠিত
আজ ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির মেড্ডাস্থ প্রধান কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার মহাসড়কের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সি.এন.জি. চালিত থ্রি-হুইলার ও ব্যাটারি চালিত ইজিবাইক, বিভাটেকসহ সকল প্রকার অবৈধ যানবাহন অবাধে চলাচল করা এবং আন্তঃজেলা সার্ভিসের বাস গাড়িগুলি লোকাল যাত্রী বহন করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির প্রত্যেক ইউনিটের নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ মালিক ও শ্রমিকবৃন্দের সমন্বয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার সি.এন.জি. ব্যাটারিচালিত ইজিবাইক, বিভাটেক ও সকল শ্রেণীর অযান্ত্রিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা আছে। কিন্তু বাস্তবায়ন কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জেলার সড়ক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত থ্রি-হুইলার ও ব্যাটারি চালিত ইজিবাইক, বিভাটেকসহ সকল প্রকার অবৈধ যানবাহন অবাধে চলাচল করছে। যার ফলে আমরা বৈধ পরিবহন ব্যবসায়ীগণ আর্থিক ক্ষতির সম্মুখীন।
বক্তারা আরো বলেন, আন্তঃজেলা সার্ভিসের গাড়ীগুলি ব্রাহ্মণবাড়িয়া জেলার অভ্যন্তরে যত্রতত্র গাড়ি থামিয়ে প্রকাশ্যে লোকাল যাত্রী বহন করছে। তাতে আমার সমিতির অর্ন্তভূক্ত লোকাল গাড়ীগুলো ব্যবসায়িকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। লোকাল যাত্রী বহন করাকে কেন্দ্র করিয়া উভয় গাড়ীর শ্রমিকদের মধ্যে প্রায়শই মতবিরোধের সৃষ্টি হয়ে থাকে। যাহা যেকোন সময় মারাত্মক আকার ধারণ করিতে পারে। সভা শেষে সর্ব-সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি ঐসব নিষিদ্ধ ঘোষিত থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত ইজিবাইক, বিভাটেকসহ সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করা হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পূর্বের স্থগিতকৃত পরিবহন ধর্মঘট পুনরায় বহাল করা হবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠনের পর হতেই অকার্যকর অবস্থায় থাকায় এবং বর্তমানে কমিটির অনেক সদস্যের মৃত্যুজনিত, অসুস্থতা ও অনুপস্থিতির কারণে উক্ত কমিটিকে বিলুপ্তি ঘোষণা করা হইলো। পরবর্তীতে সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে পুনরায় কমিটি গঠন করা হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন জমসেদ এবং সভা পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah