বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে ২৪, শিশুসহ ২৫জন নিখোঁজ

আরিফুর রহমান আরিফ   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে ২৪, শিশুসহ ২৫জন নিখোঁজ

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ‘বিধ্বংসী’ বন্যায় মৃত্যু বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া একটি গ্রীষ্মকালীন শিবির থেকে ২৫ জন শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে জানান টেক্সাসের লেফটেন্যান্ট গভর্ণর ড্যান প্যাট্রিক।

৪ জুলাই শুক্রবার টানা ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ-মধ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর পানি উপচে আকস্মিক এ প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয়। সূত্র : বিবিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা টেক্সাসের হিল কান্ট্রিতে অবস্থিত কার কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যা জরুরি অবস্থা ঘোষণা করেছে। দক্ষিণ-মধ্য টেক্সাসের এই কাউন্টি সান অ্যান্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এখানে রাতভর ৩০০ মিলিমিটার বা ১ ফুট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

রাজ্যের কারভিল শহরের প্রশাসনিক প্রধান ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, এই মারাত্মক বন্যা ভোরের আগে হঠাৎ করেই আঘাত হানে। ফলে কর্তৃপক্ষের পক্ষে কোনও ধরনের সতর্কতা বা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, এ ঘটনা অত্যন্ত দ্রুত ঘটেছে, এতটাই দ্রুত যে এমনকি রাডারেও পূর্বাভাস পাওয়া যায়নি। সবকিছু ঘটেছে মাত্র দুই ঘণ্টার কম সময়ে।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্ণর ড্যান প্যাট্রিক প্যাট্রিক জানান, একটি গ্রীষ্মকালীন শিবিরে থাকা ৭০০ জনের বেশি শিশুর মধ্যে ২৫ জন শিশু এখনও নিখোঁজ। এর অর্থ এই নয় যে তারা মারা গেছে। তারা গাছে থাকতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে।

প্যাট্রিক সতর্ক করে বলেন, এ এলাকাগুলোতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হলেও পুনরায় বন্যা দেখা দিতে পারে। সান অ্যান্তোনিও থেকে ওয়াকো এবং পশ্চিম ও মধ্য টেক্সাসজুড়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা আকস্মিক বন্যার ঝুঁকি রয়ে গেছে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রাতভর ভারী বৃষ্টির কারণে ঘরবাড়ি ও গাছপালা পানির তোড়ে ভেসে যাচ্ছে। ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা কার কাউন্টির বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ।

Facebook Comments Box

Posted ৭:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(694 বার পঠিত)
পাত্র চাই
(510 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া