বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের শপথের আগেই একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

ট্রাম্পের শপথের আগেই একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ১৪ জানুয়ারি মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, উত্তর কোরিয়া দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) বলেছে, স্থানীয় সময় আজ আনুমানিক সকাল সাড়ে ৯টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার জাগ্যাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

দেশটির সামরিক বাহিনী বলেছে, এসব ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার পর্যন্ত উড়েছে। উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার এসব কার্যক্রম শক্তভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেইসঙ্গে সকল তথ্য যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে শেয়ার করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সাং-মোক বলেন, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া