জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 154 বার পঠিত
গাজীপুর সদর উপজেলার মণিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। ৩ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিয়াজুল গাজীপুরের হাটখোলা এলাকায় বাবা-মায়ের সাথে থাকত ও স্থানীয় মণিপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি পাবনা সদর উপজেলায়।
স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ১০ থেকে ১২ জন বন্ধুর সাথে মণিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখায় গোসল করতে নামে রিয়াজুল। একপর্যায়ে স্রোতে ডুবে যায় সে। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে খবর দেওয়া হয় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে বিকেলেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৯টার দিকে নদ থেকে রিয়াজুলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Posted ৫:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah