হাকিকুল ইসলাম খোকন | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 211 বার পঠিত
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিন ২২ আগস্ট বৃহস্পতিবার রাতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেন।
দলীয় মনোনয়ন গ্রহণ করে সম্মেলনে দেয়া ভাষণ দেন কমলা। তিনি বলেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব’।
এসময় আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান কমলা।
তিনি বলেন, তার এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ। দেশকে এগিয়ে নিতে হবে। তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে।
কমলা বলেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’
এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।
Posted ৯:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah