শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টার মৃত্যু

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   218 বার পঠিত

দুর্ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টার মৃত্যু

গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা লুনা আল শিবল। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ৫ জুলাই শুক্রবার তার মৃত্যু হয়।

৫ জুলাই প্রেসিডেন্ট অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আলআরাবিয়ার।

প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ান আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের উপদেষ্টা লুনা আল শিবল গাড়ি দুঘটনায় আহত হয়ে শুক্রবার মারা গেছেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এতে আরও বলা হয়, তিনি গত কয়েক বছর ধরে প্রেসিডেন্ট আল আসাদের রাজনৈতিক এবং মিডিয়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন।

দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর লুনা আল শিবন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন।

৪৮ বছর বয়সী এই নারী কাতারের জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরায় সাংবাদিকতা ছেড়ে বাসার আল আসাদের মিডিয়া উপদেষ্টা হিসেবে যোগদান করেন। তিনি এমন সময় আসাদ সরকারের উপদেষ্টা হয়েছিলেন যখন ২০১১ সালের রাজধানী দামেস্কে শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন শুরু হয়। যা পরবর্তীতে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়।

পরবর্তীতে তিনি তার যোগাযোগ দক্ষতার মাধ্যমে আসাদ সরকারের আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়াসহ বিদেশ সফরেও যেতেন।

Facebook Comments Box

Posted ৮:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া