বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনায় শ্রমিক নিহত : কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

দুর্ঘটনায় শ্রমিক নিহত : কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। আজ ১২ মার্চ বুধবার সকাল ৮টায় রাস্তা অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান। আজ বুধবার কারখানায় আসার পথে ৫টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

শ্রমিকদের অবরোধের পর ঘটনাস্থলে শিল্প পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, সকাল ৮টা থেকে শ্রমিকরা বিক্ষোভ করছেন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একদল শ্রমিক। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া