রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   217 বার পঠিত

দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজ ৩০ জুলাই বুধবার উপজেলার ভিডিও কনফারেন্স হলরুমে এ দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল- জবাবদীহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে।

প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বিতর্কিত হয়েছেন পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় টিমের প্রধান তাসনোভা চৌধুরী। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি চন্দনাইশ উপজেলা কমিটির আয়োজনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজীব হোসেন।

চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরশাদ উল্লাহ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মডারেটরের দায়িত্বে ছিলেন ইউআরসি ইন্স্ট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।

বিচারক ছিলেন সমাজসেবা সহকারী কর্মকর্তা ফারহানা জাহান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস‍্য সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন নিরব, পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত চক্রবর্তী, সিনিয়র শিক্ষক বিলাস বড়ুয়া, মোহাম্মদ ইউচুপ আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি চাইলেই একসাথে দূর করা সম্ভব নয়। সবার সহযোগিতায় এটি প্রতিরোধ করতে হবে।

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া