শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ. কোরিয়ায় ফুটপাতে উঠল গাড়ি, অন্তত ৯ জন নিহত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   235 বার পঠিত

দ. কোরিয়ায় ফুটপাতে উঠল গাড়ি, অন্তত ৯ জন নিহত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের জং-গুতে সিটি হল স্টেশনের কাছে একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন পথচারী নিহত এবং পাঁচজন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিউলের নামদাইমুন থানার তথ্য অনুসারে, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সিটি হল স্টেশনের এক্সিট-১২-এর কাছে মোড়ে একটি গাড়ি ফুটপাতে উঠে যায়। এ সময় রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা পথচারীদের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি পেছনের দিকে যাচ্ছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। ওই চালকের দাবি, গাড়ির আকস্মিক গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ দুর্ঘটনার সঠিক পরিস্থিতি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে। দুর্ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য জরুরি পরিষেবা রয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘৭০ বছর বয়সী একজন পুরুষ চালক ট্রাফিক লাইটে অপেক্ষমাণ পথচারীদের ধাক্কা মেরেছেন বলে মনে করা হচ্ছে।’ এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।
সূত্র : দ্য কোরিয়া হেরাল্ড

Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ০১ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া