বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটাই গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

নাটাই গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় দুইজন গ্রেফতার

নাটাই গ্রামে ঘর-বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আবদুল জলিল (৪৬) ও মৃত আবদুল বারেকের ছেলে আবু সায়ীদ (৬৭)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তাদেরকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে তাদেরকে গ্রেফতারের পর ওই মামলার বাদীর বাড়িতে ভাংচুর করা হয়। বাদীকে মারধোর করারও হুমকি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এর আগে গত দুই মাস ধরে নাটাই গ্রামের দুই গোষ্ঠীর লোকদের মধ্যে বিরোধ চলছে। সর্বশেষ গত ১৪ মে বিবাদমান দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষে মিয়াজুল হোসেন নামে ১ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর অর্ধ শতাধিক ঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাটের পর আগুন দেয়া হয়। এসব ঘটনায় দু’পক্ষ থেকে মোট ৪ টি মামলা দেয়া হয়। এরমধ্যে ১ টি হত্যা মামলা।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সাংবাদিকদের জানান, এর আগে হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে ১টি মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করা হয়। তাদেরকে আজ শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া