শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কের মেয়র মামদানির ট্রানজিশন কমিটিতে স্থান করে নিলো নারায়ণগঞ্জের শাহরিয়ার

আরিফুর রহমান আরিফ   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   437 বার পঠিত

নিউইয়র্কের মেয়র মামদানির ট্রানজিশন কমিটিতে স্থান করে নিলো নারায়ণগঞ্জের শাহরিয়ার

নারায়ণগঞ্জের সন্তান শাহরিয়ার রহমান নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন কমিটিতে স্থান পেয়েছেন। স্মল বিজনেস কমিটিতে শাহরিয়ার রহমানকে সদস্য নির্বাচিত করেছেন মামদানি। এই কমিটি নিউইয়র্ক সিটির ক্ষুদ্র ব্যবসার উন্নতির বিষয়টি দেখভাল করবে। শুধু শাহরিয়ার রহমান নন, এবার জোহরান মামদানির বিভিন্ন কমিটিতে বাংলাদেশি দশজন ঠাঁই পেয়েছেন।

নারায়ণগঞ্জের ছেলে শাহরিয়ার রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ‘ভালো ইউএসএ’ নামের মানবিক একটি সংগঠন পরিচালনা করে আসছেন। যে সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে। শুধু আমেরিকাতেই নয়, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জেও ‘ভালো সেন্ট্রাল’ তাদের মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শাহরিয়ার রহমান ‘ভালো’র মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছেন।

নিউইয়র্কে মেয়র নির্বাচনী ক্যাম্পেইনে অভিবাসী কমিউনিটি ও ছোট ব্যবসায়ীদের সংগঠিত করতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়। যার কারণে নির্বাচিত হয়েই জোহরান মামদানি তার ট্রানজিশন কমিটির স্মল বিজনেস কমিটিতে শাহরিয়ার রহমানকে সদস্য নির্বাচিত করেন।

এ বিষয়ে ‘ভালো বাংলাদেশ’-এর মুখপাত্র তাজুল ইসলাম রাজীব জানান, নিউইয়র্ক সিটির মতো জায়গায় সিটি মেয়রের কমিটিতে শাহরিয়ার রহমানের অন্তর্ভুক্তিতে আমরা গর্বিত। এর মাধ্যমে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আমরা যে ভালো কিছু করছি সেটা প্রমাণ হয়েছে।

তিনি আরো জানান, শুধু বাংলাদেশ ও আমেরিকাতেই নয়, যুদ্ধবিধ্বস্ত গাজাতে মানবিক সহায়তা প্রেরণ অব্যাহত আছে। আফ্রিকাতে পানি সংকট দূর করতে কাজ করছি আমরা। বাংলাদেশের ফেনীতে ভয়াবহ বন্যার সময় ত্রাণ সহায়তার পাশাপাশি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই ভালো সেন্ট্রাল কাজ করছে। আমরা আমাদের এই মানবিক সহায়তা ভবিষ্যতে আরো বিস্তৃত করতে চাই।

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া