বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিন, ঐতিহাসিক ৭ মার্চ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালিত

হাকিকুল ইসলাম খোকন   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   188 বার পঠিত

নিউইয়র্কে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিন, ঐতিহাসিক ৭ মার্চ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালিত

নিউইয়র্কে গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ, ঐতিহাসিক ৭ মার্চ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ৫৪তম দিবস পালিত হয়েছে গত ১৭ মার্চ সোমবার।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ নিউইয়র্কে এক আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। সিটির জ্যাকসন হাইটসে সানাই রেস্টুরেন্টের পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার’ এবং সকল সহযোগী অংগসংগঠন সমুহ ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস ড. প্রদিপ করের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফইউজের সাবেক মহাসচিব ও ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাংবাদিক শাবান মাহমুদ ।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,অন‍্যতম উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ্র নাথা,বীরমুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি ও বীরমুক্তিযোদ্ধা ফারুক হোসাইন ।এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃবখতিয়ার,শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর,আওযামী লীগ নেতা আখতার হোসেন, টি মোল্লাহ, আসাফ মাসুক,শহিদুল ইসলাম,খন্দকার জাহেদুল ইসলাম,দেলওয়ার হোসেন মোল্লাহ,সাখাওয়াত আলী,সাখাওয়াত বিশ্বাস, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম,সহ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া,সহসভাপতি সুব্রত তালুকদাকানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র। মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয,যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা শেখ জামাল, যুবলীগ নেতা জাহিদ হোসেন, শেখ হাসিনা মঞ্চের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জলিল, সাধারণ সম্পাদক কায়কোবাদ খান প্রমুখ। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. কাদের মিয়া, সহ-সভাপতি জাফরউল্লাহ এবং আবু তাহের রহমান মামুন, যুক্তরাষ্ট্র ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া,সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু ।

এতে সভাপতির বক্তব্যে বাকসুর সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর বলেন, বাঙালি জাতির স্বাধীনতার জন্যে নিজের জীবন-যৌবন উৎসর্গকারি বিরল ব্যক্তিত্বের অধিকারি বঙ্গবন্ধু শেখ মুজিব।

ড. প্রদীপ কর বলেন, এহেন অব্স্থার পরিসমাপ্তি ঘটাতে একাত্তরের চেতনায় আবারো প্রবাসী বাঙালিদের দুর্বার আন্দোলনের ডাক নিয়ে এসেছে এবারের জন্মদিন।

আলোচনা সমাবেশের আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা, ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভা শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ্র নাথের সৌজন্য সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৫তম জন্মদিনের বিশাল কেক পরিবেশন করা হয় ।

Facebook Comments Box

Posted ৬:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(694 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া