বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ‘হোপ নেভার ডাইস’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

আরিফুর রহমান আরিফ   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   128 বার পঠিত

নিউইয়র্কে ‘হোপ নেভার ডাইস’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

কোভিড-১৯ মহামারিকে কেন্দ্র করে নির্মিত ব্যতিক্রমী প্রামাণ্যচিত্র ‘Hope Never Dies’ (হোপ নেভার ডাইস)-এর উদ্বোধনী প্রদর্শনী নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ২০ জুন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই প্রদর্শনী পরিণত হয় মানবতার জয়গান ও জীবনের উদযাপনে। ৪২ মিনিট দীর্ঘ এই প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে মহামারিকালে নিউইয়র্কবাসীর সাহস, সংগ্রাম ও বেঁচে থাকার প্রত্যয়। এটি গবেষণা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন প্রবাসী লেখক, সাংবাদিক ও নির্মাতা শামীম আল আমিন। প্রামাণ্যচিত্রটি নির্মাণে সহায়তা করেছে ‘সিনে হাউজ মিডিয়া’।

অনুষ্ঠানের শুরুতে নতুন প্রজন্মের শিল্পী আলভান চৌধুরীর কণ্ঠে অনুপ্রেরণামূলক গান ‘We Shall Overcome’-এর পরিবেশনায়। এরপর নির্মাতা শামীম আল আমিন তুলে ধরেন নির্মাণপ্রক্রিয়া ও সেই সময়কার বাস্তব অভিজ্ঞতার কথা।

উদ্বোধন ঘোষণা করেন কানাডা থেকে আগত খ্যাতিমান সংবাদপাঠিকা ও গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমাদ মাসুদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রামাণ্যচিত্রের অন্যতম পৃষ্ঠপোষক ও ‘মেটা ইনফো টেক’-এর সিইও মাহবুব সিদ্দিকী।

প্রদর্শনীর শুরুতে আনুষ্ঠানিকভাবে প্রামাণ্যচিত্রের পোস্টার মোড়ক উন্মোচন করা হয়। সুধীজন ও আমন্ত্রিত অতিথিতে পূর্ণ মিলনায়তনে দর্শকরা এক নিঃশ্বাসে প্রামাণ্যচিত্রটি উপভোগ করেন।

প্রদর্শনীর শেষে অনুভূতি প্রকাশ করেন নাট্যজন ও সংস্কৃতিকর্মীরা। বক্তব্য দেন বিশিষ্ট অনুবাদক ও নাট্যজন প্রফেসর আব্দুস সেলিম, নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, থিয়েটার গবেষক ড. বাবুল বিশ্বাস, সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা এবং সংস্কৃতিজন তাজুল ইমাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপন সাহা।

আরো বক্তব্য রাখেন আকাশ রহমান, মিল্টন আহমেদ, মিয়া জাকির, নাসির আলী খান পল, রুবাইয়া রহমান এবং তোফায়েল চৌধুরী লিটন।

উদ্বোধনী ও সমাপনী আবৃত্তি করেন খ্যাতিমান আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়। ধারাবর্ণনায় ছিলেন শামস উজ জোহা। সংগীতায়োজনে ছিলেন অভিজিৎ চক্রবর্তী জিতু, রবীন্দ্রসংগীত পরিবেশন করেন স্বপ্নীল সজীব।

প্রামাণ্যচিত্রের দৃশ্যধারণে ছিলেন শফিকুল ইসলাম সাবু, শামীম আল আমিন ও শেখ তানভীর আহমেদ। সম্পাদনা, গ্রাফিক্স ও সংগীত সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর আলম এবং টাইপোগ্রাফি ও পোস্টার ডিজাইনে ছিলেন মামুন হোসাইন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি পরিবেশনার মাধ্যমে শেষ হয় এক আবেগঘন সন্ধ্যা।

Facebook Comments Box

Posted ৫:২২ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(695 বার পঠিত)
পাত্র চাই
(510 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া