বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ২৮-২৯ জুন ইসলামিক কনভেনশন

আরিফুর রহমান আরিফ   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

নিউইয়র্কে ২৮-২৯ জুন ইসলামিক কনভেনশন

প্রবাসী প্রজন্মকে ধর্মীয় আবহে উজ্জীবিত রাখার লক্ষ্যে নিউইয়র্ক স্টেটের আলবেনীতে আগামী ২৮ ও ২৯ জুন দুদিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত হবে। ‘নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’ (NAMA) আয়োজিত এ কনভেনশনে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আড়াই হাজারের বেশি মুসলিমের অংশগ্রহণের কথা রয়েছে।

২৬ এপ্রিল শনিবার নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল-আজহারি জানান, যুব সমাজকে ধর্মীয় সংস্কৃতিতে জড়িয়ে রাখতে সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হবে।

কনভেনশনে অংশ নেবেন বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম জাঈদ শাকির, শেখ নূর মোহাম্মদ কাব্বানী, ইমাম গোলাম রসুল, শেখ আলী অ্যাল সাঈদ ও ড. মোহাম্মদ বিন আহিয়া আল-নিনোঈ।

সংবাদ সম্মেলনে কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার নেতৃস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(694 বার পঠিত)
পাত্র চাই
(510 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া