বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক গভর্ণরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

হাকিকুল ইসলাম খোকন   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   148 বার পঠিত

নিউইয়র্ক গভর্ণরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

নিউইয়র্ক স্টেট সিনেটে ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ ডে হিসেবে অফিশিয়ালি স্বীকৃতি দেওয়া হয়েছে। এ জন্য একটি রেজ্যুলেশন পাস হয়েছে। রেজ্যুলেশন পাস হওয়ার পর এবার প্রথমবারের মতো আলবেনিতে ক্যাপিটল হিলে নববর্ষ উদ্যাপন করা হচ্ছে। এই সাফল্যের পেছনে রয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল, সিনেটর সুপেলভেদা এবং অন্য সিনেটররা। তারাই ১৪ এপ্রিলকে নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলা নববর্ষ ডে হিসেবে পাস করেন।

এবার আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের ক্যাপিটল হিলে বর্ষবরণের অনুষ্ঠান হবে ২৮ এপ্রিল বিকেল থেকে রাত পর্যন্ত। সেখানে থাকবেন মুক্তধারা ও এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃবৃন্দ ও তাদের শিল্পীরা। এ ছাড়া কমিউনিটির লিডারদের অনেকেই উপস্থিত থাকবেন।
মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা বলেন, প্রথমবার বর্ষবরণ অনুষ্ঠান হতে যাচ্ছে। ১০০ থেকে ১২০ জনের মতো অতিথি সেখানে থাকতে পারেন। এর মধ্যে বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ রয়েছেন ৮০ জন। শিল্পী আছেন ২০ জন। এর বাইরে বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সম্পাদক বা সাংবাদিকের থাকার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও শিল্প তুলে ধরা হবে। তিনি আরও বলেন, নিউইয়র্ক স্টেট সিনেট কর্তৃক ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া বড় অর্জন। আর এই কৃতিত্ব নিউইয়র্ক প্রবাসী সকলেরই। তিনি বলেন, এ বছর থেকে এই অনুষ্ঠান উদযাপন করা শুরু হয়েছে, আগামীতেও হবে।

Facebook Comments Box

Posted ৬:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(694 বার পঠিত)
পাত্র চাই
(510 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া