বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি

হাকিকুল ইসলাম খোকন   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   161 বার পঠিত

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি

নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে ৩০ মে শুক্রবার সকাল ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার জেসিকা টিশ । তার কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পাঁচজন সদস্য পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে দুজন লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ এবং মোহাম্মদ আহমেদ। এছাড়াও দুইজন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাপার ট্রাস্টি এমডি আলী এবং মোহাম্মদ সোহেব। এছাড়াও ডিটেকটিভ স্পেশালিস্ট পদে পদোন্নতি পেয়েছেন মাইনুল হাসান। এ সংবাদ দিয়েছেন বাপার জামিল সারওয়ার জনি ।

বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের। তাঁরা বলেন, এই অর্জন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং তাঁদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া উপস্থিত ছিলেন বাপার নেতৃবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।

Facebook Comments Box

Posted ৫:৩৭ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(695 বার পঠিত)
পাত্র চাই
(510 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া