আরিফুর রহমান আরিফ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 96 বার পঠিত
নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ১৯ নভেম্বর নভেম্বর বুধবার বিকেলে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নির্বাচনী বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশি কাউন্সিল এট লারজ সোহেল আহমেদের উদ্যোগে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আটলান্টিক সিটির পুন:নির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়র।
অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন এর মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, সংগীত অনুষ্ঠান ও প্রীতিভোজ। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান, সোহেল আহমেদ, বেংগল ক্লাবের সহ-সভাপতি আরিফ মাহমুদ লিমন, কলিন্স ডেইস সিনিয়র, স্টিফেনি মার্শাল, প্যাটিসিয়া বেইলি, কনস্টেনস চ্যাপম্যান প্রমুখ।
বক্তারা বিগত নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ঐক্যবদ্ধভাবে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল এর প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার ও জয়ন্ত সিনহা।
বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন এই নির্বাচনী বিজয় সমাবেশে অংশগ্রহণ করেন।
Posted ৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah