রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবো না: ড. ইউনূস

অনলাইন ডেস্ক   |   শনিবার, ৩১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   191 বার পঠিত

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবো না: ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবো না।

আজ ৩১ আগস্ট শনিবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজায় কেউ যেন নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ড. ইউনূস। এর আগে, বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেন ড. মুহাম্মদ ইউনূস।

আলাদাভাবে এ বৈঠক চলবে রাত ৮টা পর্যন্ত। বৈঠকে প্রথমেই অংশ নেয় সাতটি ইসলামি দল। সেগুলো হলো- খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন এবং নেজামী ইসলাম। এরপর ধাপে ধাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ, ১২ দলীয় জোট, গণফোরাম এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বুঝে নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ।

Facebook Comments Box

Posted ৩:১৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া