মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন দিতে সময় যত বেশি যাবে, তত সমস্যা হবে

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

নির্বাচন দিতে সময় যত বেশি যাবে, তত সমস্যা হবে

নির্বাচন দিতে সময় যত বেশি যাবে, তত সমস্যা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ১৬ নভেম্বর শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা আছে, একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। ছাত্র-জনতাই তাদের ওপর সে দায়িত্ব অর্পণ করেছে যে কিছু মৌলিক বিষয়ে সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করে তারা সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করেছেন, কাজ করে চলেছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কিন্তু একইসঙ্গে একটি কথা খুব স্পষ্ট, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। আশা করব, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে।’

এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অতীতে যেভাবে বিএনপি তাদের ইমেজ ধরে রেখেছিল, ঠিক একইভাবে বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে। জনগণের পাশে থাকতে হবে। গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন-সংগ্রাম করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেখান থেকে যেন বিএনপি পিছিয়ে না পড়ে।

Facebook Comments Box

Posted ২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া