আরিফুর রহমান আরিফ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 131 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল শুক্রবার এই আমন্ত্রণ জানানো হয়।
আজ ১১ জানুয়ারি শনিবার বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনডিসিতে ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ অনুষ্ঠিত হবে।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah