মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ আন্দোলন সফল করতে প্রত্যেকে একটি করে গাছ রোপণ করবে: এমপি শ্যামল

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

পরিবেশ আন্দোলন সফল করতে প্রত্যেকে একটি করে গাছ রোপণ করবে: এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসিতে জিপিএ-৫, জুনিয়র ও প্রাথমিক বৃত্তি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ তফসিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ওবায়দুল হক, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শ্যামল বলেন, এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে, তারাই সত্যিকারের ভালো ছাত্র। এবারের পরীক্ষা কঠোর ও কড়াকড়ির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে, তা ফলাফলে স্পষ্ট বোঝা যায়। এবারের ফলাফল আগের বিএনপি আমলের পরীক্ষার কথা মনে করিয়ে দেয়। তখন মেধার প্রকৃত মূল্যায়ন হতো।

তিনি বলেন, তোমরা যারা আজ জিপিএ-৫ পেয়েছ, তারা একটি মাত্র ধাপ অতিক্রম করেছ। জিপিএ-৫ পাওয়াই চূড়ান্ত সফলতা নয়, এটি সফলতার কেবল শুরু। সামনে এইচএসসি ভর্তি পরীক্ষা রয়েছে, এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াই। এসএসসিতে ভালো ফল করেই সব পেয়ে গেছ—এমনটা মনে করা বড় ভুল। আগামীতে আরও ভালো ফলাফল করার দিকে মনোযোগী হতে হবে। ভালো কলেজ ও দেশের শীর্ষ সারির বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিতে পারলেই সফলতা পূর্ণ হবে।

এমপি শ্যামল আরও বলেন, ভালো ফলাফল করলেই ভালো মানুষ হওয়া যায় না। সামাজিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের প্রভাব ছড়িয়ে পড়েছে। তোমাদের সহপাঠী, সমবয়সী ও প্রতিবেশীদের মাদক থেকে দূরে রাখতে সচেতন করবে।

সামাজিক সচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর একটি মহাপরিকল্পনা ঘোষণা করেছেন। এর সফল বাস্তবায়ন শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং প্রিয় জন্মভূমিকে আরও সবুজ-শ্যামল করে তোলার লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ ও যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ আন্দোলনকে সফল করতে প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করবে। পরিবারের সদস্যরা যাতে একটি করে গাছ রোপণ করেন, সেই দায়িত্বও নিতে হবে।

পরে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৩৯ জন, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৫৯ জন এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ৪ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।

Facebook Comments Box

Posted ২:৫১ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া