সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 37 বার পঠিত
বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন আইন কলেজের শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত বিভিন্ন ফি কমিয়ে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বিবেচনার দাবি জানিয়েছেন তারা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি নেওয়া হচ্ছে। কোনো কোনো কলেজে মাসিক ৩০০ টাকা বেতন নেওয়া হলেও কোথাও কোথাও ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
বক্তারা বলেন, অনেক শিক্ষার্থী সীমিত আয়ের পরিবারের সন্তান। তাই তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ফি কমানো প্রয়োজন। শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে—এমন ফি পুনর্বিবেচনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এহসানুল হক রিপন, এনামুল হক দুর্জয়, আব্দুল আজিজ, শাম্মি আক্তার, এনামুল হক, আল আমিন, ইমরান হোসেন, লুবানা আক্তার, ফাহিমা আক্তার মুন্নী ও রনি মিয়া।
Posted ৪:৫০ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah