মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী আটক

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   129 বার পঠিত

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী আটক

জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া নামের এক ছাত্রলীগ নেত্রী পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক।

আজ ২৭ অক্টোবর রবিবার বিকাল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ পিয়াকে বোয়ালিয়া থানায় নেয়। পিয়া ডিগ্রি পরীক্ষার্থী ছিলেন। তার ইসলামিক স্ট্যাডিজ তৃতীয় পত্র বিষয়ে পরীক্ষা ছিল বলে জানা গেছে।

জানা গেছে, রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যায়। পরীক্ষা চলাকালে পাশের সিটের বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারে। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষা হলের বাইরে অবস্থান নেয়। পরীক্ষা শেষে সাধারণ ছাত্রীরা পিয়াকে আটক করে উপস্থিত পুলিশে দেয়। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরকের একটি মামলা আছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া