নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ মে ২০২৫ | প্রিন্ট | 113 বার পঠিত
পানিতে ডুবে মোঃ সাদ মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ৩০ মে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর খাদেম পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মোঃ সাদ মিয়া খাদেমপাড়ার বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় নগরপাড়া আশরাফুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলো।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাদ মিয়া নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে থেকে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
Posted ৬:০২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah